বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

গফরগাঁওয়ে মাটির দেয়ালে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী ফারুকী
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাটির দেয়ালে চাপা পড়ে সোমবার বিকেলে আলতাব উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আলতাব উদ্দিন উপজেলার উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ আলতাব উদ্দিন দুপুর আড়াইটার দিকে তার নিজ বসত ঘরের সংস্কার কাজ করছিলেন। এসময় মাটির ঘরের দেয়াল ভেঙে এর নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাগলা থানার ওসি মুহাম্মদ রাশেদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ