বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

কোয়ারেন্টাইনে থাকতে হবে না টিকা নেওয়া ভারতফেরত যাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) চার ক্যাটাগরির যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের একটি নির্দেশনা বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক কাজ চলছে।

তিনি বলেন, ক্যান্সার, কিডনি রোগী, গর্ভবতী নারী ও দুই ডোজ টিকা গ্রহণকারীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে এক ডোজ টিকা গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে আগের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। এসব না থাকলে আগের নিয়ম অনুযায়ী ভারতফেরত প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ