বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ; ১০ শিশুসহ আহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন, যাদের মধ্যে অন্তত ১০ জনই শিশু। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর আগে পবিত্র আল-আকসা মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে গাজায় শান্তিপূর্ণ বিক্ষোভের ডাকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার (২১ আগস্ট) তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে শত শত নিরস্ত্র ফিলিস্তিনি মালাক্কা শরণার্থী ক্যাম্পের দিকে যাত্রা শুরু করেন।

বিক্ষোভকারীরা এক পর্যায়ে সীমান্ত দেয়ালের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে তাদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলের দখলদার বাহিনী। এতে ১০ শিশুসহ অন্তত ২৬ জন গুরুতর রকমের আহত হন। এদের মধ্যে দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, শনিবার সীমান্ত দেয়ালের কাছে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। মূলত তাদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করতেই এই দাঙ্গা দমন সরঞ্জাম (অর্থাৎ প্রয়োজনে ০.২২ ক্যালিবার গুলি) ব্যবহার করে সেনাবাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল-হামাস সমঝোতায় পৌঁছানোর ঠিক তিন মাসের মাথায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ফের গুলিবর্ষণের ঘটনাটি ঘটল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ