বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মুক্তি পেয়েছেন জমিয়ত মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ শুক্রবার (২০ আগস্ট) মাগরিবের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে জমিয়তের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

জমিয়তের একজন সিনিয়র নেতা জানান, এর আগেও মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৯টি মামলায় জামিন হয়। এরপর বাকি মামলাগুলো থেকে জামিন পান গত তিনদিন পূর্বে। তবে জামিনের চূড়ান্ত কাগজ কারাগারে পৌঁছাতে সময় নেওয়ায় তিনদিন পর আজ তিনি কারাগার থেকে মুক্তি পান।

জানা গেছে, এ সময় কারা ফটকে তাকে স্বাগত জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল ওহাব প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ