শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

বাংলাদেশে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন আল্লামা বাবুনগরী: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর।

বৃহস্পতিবার বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দ্বীনি আলেম ও হেফাজতে ইসলামের আমির মরহুম জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ইসলামী জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তার ইন্তেকালে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ বাবুনগরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারাল, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ