বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অনুসারী ও ছাত্রদের অশ্রুসিক্ত ভালোবাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।। 

হাটহাজারী প্রতিনিধি>

ভক্ত, অনুসারী ও ছাত্রদের অশ্রুসিক্ত ভালোবাসায় সম্পন্ন হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ। এতে ইমামতি করেছেন আল্লামা বাবুনগরী রহ.- বড় মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আজ বৃহস্পতিবার  (১৯ আগস্ট) রাত ১১ টা ২৫ মিনিটে হাটহাজারী মাদরাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন স্থানীয় ডাকবাংলো রোডে রাখা হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়। হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কেই অধিকাংশ মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়ান।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উচ্চ রক্তচাপজনিত কারণে সংজ্ঞাহীন হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২ টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।গোসল শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর লাশ মাদরাসা মাঠে উপস্থিত করা হয়। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের খবরে বৃহস্পতিবার দুপুর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভক্ত, অনুসারী ও ছাত্ররা। তাকে এক নজর দেখতে লোকে লোকারণ্য হয়ে যায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো হাটহাজারী এলাকা।

জানাজায় অংশ নিতে ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি  রোডে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।

জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরের মাকবারাতেই দাফন করা হবে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে জানাজায় উপস্থিত ছিলেন, বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা আব্দুল হালীম মধুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি মুহাম্মদ আলী, মুফতি হুমায়ুন হুমায়ুন আইয়ুব, স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাওলানা গাজী সানাউল্লাহ, সাইমুম সাদী, ড. এনায়াতুল্লাহ আব্বাসীসহ আরো অনেকে।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তেই শোকে কাতর হয়ে পড়েন দেশবাসী। এতে শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ স্থানীয় আলেমরা। শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও  ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। এছাড়াও শোক প্রকাশ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ