বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড আপিলে বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে সাবিনা নামের এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় নিু আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলীর সাজা বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ (বুধবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেয়।

এছাড়া মামলার অপর তিনজন আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

২০০৪ সালের ২৫শে মার্চ রাতে উপজেলার লালনগর গ্রামে আব্দুল মালেক ঝনুর মেয়ে সাবিনা প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখে ফেরার পথে অপহরণ করে অভিযুক্তরা। তকে একটি তামাক ক্ষেতে ধর্ষণের পর হত্যা করে তারা।

পরদিন সাবিনার বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ২০০৯ সালের ৪ঠা ফেব্র“য়ারি পাঁচজনকেই মৃত্যুদণ্ড দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন।

পরে তাদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠালে আসামিরা সাজার বিরুদ্ধে আপিল করেন। এর মধ্যে কামরুল নামে এক আসামি মারা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ