বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: বিকল্প রুট ব‍্যবহারে বিআইডব্লিউটিসির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার কারণ দেখিয়ে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার জন্য বিকল্প রুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো-বিআইডব্লিউটিসি।

এদিকে, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দেয় কাকলি নামের একটি ফেরি। ওই ঘটনার পর আড়াই ঘণ্টার মতো বন্ধ থাকে এই রুটের ফেরি চলাচল।

অবশ্য এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই ফেরির চালক সুকানিকে। এর পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার কারণ দেখিয়ে বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহারের আহ্বান জানালো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে, গত সোমবার (৯ আগস্ট) একই পিলারে ধাক্কা দিয়েছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি রো রো ফেরি। সেই ঘটনার চার দিনের মাথায় আবারও পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা দেওয়ার ঘটনা ঘটল।

তার আগে গত ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। পদ্মা সেতু কর্তৃপক্ষের দাবি, শুধু জুলাই মাসেই ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ