বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ফিলিস্তিনিদের সহায়তা তুরস্ক-ইরানের যৌথ এজেন্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এ সময় দখলদার ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা বলে উল্লেখ করেন দুই নেতা।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যার ওই ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই যৌথ এজেন্ডা থেকে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহযোগিতার বিষয়টি কখনো মুছে যাবে না। তেহরান ও আঙ্কারার মধ্যকার সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। এতে মুসলিম বিশ্বের পাশাপাশি আঞ্চলিক উন্নতি, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাভবান হওয়া যাবে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্কের ঊর্ধ্বে বলে মন্তব্য করেন ইবরাহিম রায়িসি। বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য জরুরি হলো ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা। আমরা আমাদের ভ্রাতৃপ্রতীম ও বন্ধুদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আবারো ইরানের নতুন প্রেসিডেন্ট রায়িসিকে অভিনন্দন জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট রায়িসির আমলে তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক আরো বেশি জোরালো হবে। তুরস্কে সম্প্রতি দাবানল নেভানোর ক্ষেত্রে ইরান সহযোগিতা করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ