বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সব আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতিতে টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধে বন্ধ থাকার পর ফের গণপরিবহন চালু হয়েছে। অবশ্য এবার সব আসনে যাত্রী নিয়ে চলাচল করছে বাস।

বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে এ চিত্র দেখা গেছে। এর আগে শিথিল বিধিনিষেধে অর্ধেক আসনে ৬০ শতাংশ বেশি ভাড়ায় যাত্রী পরিবহনের নিয়ম ছিল। এবার পূর্ণ আসনে আগের ভাড়ায় ফিরে গেছে বাস মালিকেরা।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে বলা হয়, সব আসনে যাত্রী পরিবহন করলেও মোট পরিবহনের অর্ধেক রাস্তায় নামবে।

সড়কের পাশাপাশি বুধবার থেকে সারা দেশে রেল ও নৌ যোগাযোগ চালু হয়েছে। সোমবার রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

করোনা সংক্রমণ রোধে সর্বশেষ কঠোর বিধিনিষেধ শেষ হলো মঙ্গলবার। বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।

এর আগে, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, কোরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদ্‌যাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়, যা শেষ হয় ১০ আগস্ট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ