বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

১২ থেকে ১৮ বছর বয়সীদের ওমরাহর অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

১২ থেকে ১৮ বছর বয়সী যারা করোনা টিকার দুই ডোজই নিয়েছেন তারা এখন থেকে ওমরার অনুমতি পাবেন বলে জানিয়েছে  সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।

সোমবার থেকে শুরু হওয়া ওমরায় এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী ১৩ হাজার জনকে ওমরা করার অনুমতি দেওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি এস পি আই-এর খবর অনুযায়ী সৌদি হজ ও ওমরা প্রতিমন্ত্রী আব্দুল ফাত্তাহ মুশাত  বলেছেন, ওমরা করতে ইচ্ছুকরা ইতামারনা ও তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে ওমরার জন্য নিবন্ধন করতে পারবেন।

তিনি আরো বলেন বিদেশীদের জন্য ওমরা, মসজিদের নববীর জিয়ারত, মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি পেতে ভ্যাকসিন গ্রহণ শর্ত।

তিনি বলেন, এই মৌসুমের ওমরা শুরু হওয়ার আগে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে যেন ওমরাকারীদের জন্য পরিবেশ নিরাপদ ও সহজ হয়।

উল্লেখ্য, সৌদি আরব ছাড়া অন্য দেশ থেকে ওমরা করতে ইচ্ছুকদের ভ্যাকসিন গ্রহণ বিষয়ে সেই দেশের সরকারি সত্যায়ন পত্র দেখাতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ