বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে। তিনি জানান, তবে এসময় মাস্ক পরাসহ কঠোর ভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

আজ রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগের সভায় মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী সভাপতিত্ব করেছেন। সেখানে সিদ্ধান্ত ছিল ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা। ১১ তারিখ থেকে ধাপে ধাপে শিথিল করার সিদ্ধান্ত। যদিও শনাক্তের হার কমছে কিন্তু মৃত্যুর হার দুইশ’র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে।

তিনি আরও বলেন, আগামীতে কী পর্যায়ে শিথিল করবো সেটা আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পেলে কাল জানাতে পারব।

এর আগে মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকের পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের সময় আরও পাঁচদিন, অর্থাৎ ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো কথা জানায়।

সেসময় তিনি বলেছেন, ১১ই অগাস্ট থেকে দোকানপাট, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবে। সেই সময় থেকে শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলও করবে। ১১ই অগাস্ট থেকে বিধিনিষেধ শিথিল থাকবে, তবে ১৮ বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ