শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

শাইখুল হাদিস রহ. কে যেভাবে মূল্যায়ণ করেছিলেন আল্লামা আহমদ শফী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া রাহমানিয়া থেকে প্রকাশিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. স্মারকে আল্লামা আহমদ শফী রহ. শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে যেভাবে মূল্যায়ণ করেছিলেন।

গত কয়েক বছর আগে আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়াতে খতমে বুখারি শরিফের অনুষ্ঠানে গিয়েছিলাম। মনে আছে আলোচনার মাঝামাঝি পর্যায়ে হঠাৎ করে দেখি তিনি আমার ডান পাশে হুইল চেয়ারে বসা।

অনুষ্ঠানের শুরুতে তাকে দেখিনি। আমার দিকে চোখ পড়তেই তিনি মুসাফাহার জন্য হাত বাড়িয়ে দিলেন। বেশ কিছুক্ষণ আমার হাত ধরে রাখলেন। তখনই তিনি নানা অসুতায় আক্রান্ত ছিলেন। আমি আলােচনা করতে অনুরােধ করলে তিনি বললেন “আমি আজ আপনার আলােচনা শুনতে এসেছি। আমার সাথে অত্যন্ত মহব্বতের সম্পর্ক ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের। দোয়া করি আল্লাহ পাক। তাকে জান্নাতে উচ্চ মাকাম নসীব করুন।

আমি অত্যন্ত বলিষ্ঠ ও গর্বের সঙ্গে বলছি, বাংলাদেশে ইলমে হাদিস চর্চায় বিশেষ করে বাংলা ভাষায় বুখারি শরিফ তরজমা ও ব্যাখ্যা করার জন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শাইখুল হাদিস রহ. দরসে হাদিসের মসনদে আমাদের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। হাদিসশাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য, সাবলীল উপস্থাপনা ও নিরলস সাধনা সমকালীন ইতিহাসে এক অনন্য নজির। ইলমে হাদিসে তার ব্যাপক খেদমত শুধু বাংলাদেশে নয় পুরাে উপমহাদেশে মুসলমানদের জন্য এক আলােকিত অধ্যায়।

অপরদিকে এদেশের ইসলামি রাজনীতির ময়দানে ওলামায়ে কেরামের পক্ষ থেকে শাইখুল হাদিস রহ. মহান জিম্মাদারি আদায় করেছেন। তার প্রতিনিধিত্ব এবং  ‍কৃতিত্বপূর্ণ অবদান আমাদের জন্য স্মরণীয়। শাইখুল হাদিস রহ, শুধু রাজনীতির ময়দানে নয়, দেশি-বিদেশি ইসলামবিরােধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের মােকাবিলায় সাহসী ভূমিকা পালন করেছেন।

আজীবন তিনি এই সংগ্রামে কুরবানি দিয়েছেন। আকাবিরে উলামায়ে দেওবন্দের আদর্শের পতাকাবাহী ছিলেন। আমি আল্লামা আজিজুল হক রহ. -কে অত্যন্ত কাছ থেকে দেখেছি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত আন্তরিক, বিনয়ী, অমায়িক এবং সাদাদিলের মানুষ ছিলেন।

আমি সবার কাছে বিনীত অনুরােধ করছি, ইলমে হাদিসের খেদমতে তার বিস্তৃত কর্মের ধারাবাহিকতা রক্ষায় তার শিষ্য, অনুসারী এবং গুণগ্রাহীদের এগিয়ে আসার। এটাই হবে শাইখুল হাদীস রহ.-এর বরকত ও রুহানি তাওয়াজ্জুহ লাভের উত্তমপন্থা।

আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন শাইখুল হাদিস রহ.-এর সুযােগ্য উত্তরাধিকারীদের ইলমে হাদিসচর্চা এবং দীনের বহুমুখী খেদমত আঞ্জাম দেয়ার তৌফিক দান করেন। দোয়া করি, শাইখুল হাদিস রহ.-এর মতাে উম্মতে মুহাম্মদির খেদমতে আমি যেন আমার পুরাে জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তায়ালা যেন আমাকেও তৌফিক দান করেন এবং এ দেশের আলেম-ওলামার জন্য শাইখুল হাদিস চিরদিন একটি দৃষ্টান্ত হয়ে থাকেন। আল্লাহ তায়ালা তাকে সুউচ্চ মর্যাদা দান করুন! আমিন!!

জামিয়া রাহমানিয়া থেকে প্রকাশিত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ এর স্মারক থেকে প্রকাশিত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ