বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন থেকে বেলুন হামলার জবাবে শনিবার (৭ আগস্ট) এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়।

তবে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজার যেখান থেকে হামাস রকেট হামলা চালায় সেখানে এবং তাদের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়ে হামাস এখনও কোনও মন্তব্য করেনি।

নিউ প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বেইত হানোন এবং জাবালিয়াসহ তিন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

মে মাসে দু’পক্ষের সংঘাতে গাজায় ২৫৬ ফিলিস্তিন নিহত হন। অপরদিকে ইসরায়েলে নিহত হয় ১৩ জন। সে সময় ফিলিস্তিন থেকে বেলুন হামলায় ইসরায়েলের বহু জমি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবারও গাজা থেকে বেলুন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

এদিকে, মে মাসে গাজায় নির্বিচারে বিমান হামলা চালানোয় ইসরায়েলের বিরেদ্ধে সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ