বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

দ্বিতীয় ডোজের ছয় মাস পরও ৯৩ শতাংশ কার্যকর মডার্নার টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না বলছে, তাদের কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরও সেটি ৯৩ শতাংশ কার্যকর থাকে। ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ভিত্তিক প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় তাদের আয়ের হিসাব দেওয়ার সময় এ কথা বলেছে। খবর ভয়েস অব আমেরিকা’র।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের কোভিড-১৯-এর টিকা ছয় মাস ধরে ৯৩ শতাংশ টেকসই কার্যকারিতা দেখিয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে যে, (করোনার) ডেলটা ধরনটি একটি উল্লেখযোগ্য নতুন হুমকি। তাই এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

মডার্নার কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়েছে যে, তারা মনে করছে—শীত আসার আগে টিকার একটি বুস্টার শট নেওয়া প্রয়োজন। তবে, মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা আপাতত বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন না।

এদিকে, দরিদ্র দেশগুলোতে টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বুস্টার ডোজ না দিতে ধনী দেশগুলোকে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ মে থেকে আগস্ট পর্যন্ত মডার্না ২৭৮ কোটি মার্কিন ডলার আয় করেছে। গত বছর এই সময়ে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছিল এক লাখ ১৭ হাজার ডলার। কোভিডের টিকাই মডার্নার একমাত্র অনুমোদিত পণ্য, যা বিশ্বের ৫০টি দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ