বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

২০২১ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু বকর সিদ্দিক জর্দান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের ২০২১ সালের তালিকা প্রকাশ করেছে।

উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি ‘ম্যান অব দ্য ইয়ার’ ও ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু (৮২) ‘ওমেন অব দ্য ইয়ার’ হিসেবে বিবেচিত হয়েছেন।

বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ, পাকিস্তানের সাবেক বিচারপতি শায়েখ মুফতি মুহাম্মদ তাকী উসমানী হাফি.এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
২০২০ সালে এই তালিকায় তিনি প্রথম স্থানে ছিলেন।

এই বছর তালিকায় শীর্ষে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। দ্বিতীয় নম্বরে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। তৃতীয় স্থানে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। চতুর্থ স্থানে আছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন।

তালিকায় শীর্ষ ৫০ জনের মাঝে মাওলানা মাহমুদ মাদানি হাফি. রয়েছেন ২৭ তম স্থানে, ড. ইউসুফ আল-কারযাভী হাফি. ৩১তম স্থানে, শায়েখ মাহমূদ আফেন্দী হাফি. ৩৪তম স্থানে এবং মাও. তারিক জামিল হাফি. ৩৫তম স্থানে রয়েছেন। সূত্র: দ্যা মুসলিম ফাইভ হান্ড্রেড

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ