বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১০ আগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরও পাঁচদিন বাড়ছে চলমান কঠোর বিধিনিষেধ। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সে হিসেবে ১০ আগস্ট শেষ হচ্ছে বিধিনিষেধের এবারের ধাপ।

তিনি বলেন, ১১ আগস্ট থেকে অফিস ও দোকানপাট খোলা হবে। সীমিত আকারে ধাপে ধাপে পরিবহন চালু হবে।

মন্ত্রী আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে করোনা টিকাদানের পরিকল্পনা করছে সরকার। টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ চলাচল করলে শাস্তির আওতায় আনা হবে।

এক সপ্তাহের মধ্যে ১ কোটি টিকা দেওয়ার হবে। সারা দেশের ১৪ হাজার কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হবে।

এ সময়ে স্ব স্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভ্যাকসিন না নিয়ে কর্মস্থলে আসা যাবে না। দোকান খোলা হবে ১‌১ তারিখ। দোকানের কর্মচারীদের ৭ আগস্ট থেকে তিনদিন ভ্যাকসিন নেওয়ার সুযোগ দেওয়া হবে।

গত ২৩ জুলাই থেকে চলমান কঠোর বিধিনিষেধ ৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তা বাড়িয়ে এবার ১০ আগস্ট করা হলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ