বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এবার প্রাদেশিক পুরো একটি শহর নিয়ন্ত্রণে নিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো কোনো প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-এর বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

এদিকে তালেবানের সঙ্গে একটি নিরাপত্তা পরিকল্পনা আফগান পার্লামেন্টে তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে নিরাপত্তা পরিকল্পনাটিকে অর্থহীন বলছে তালেবান।

গতকাল সোমবার পার্লামেন্টে একটি নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেন, ছয় মাসের মধ্যেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। তার এ পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র।

আশরাফ ঘানি বলেন, যুক্তরাষ্ট্র হঠাৎ করে সেনা প্রত্যাহার করায় আমরা বর্তমান সমস্যার সম্মুখীন হয়েছি। আমি মার্কিন প্রেসিডেন্টকে বলেছি তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। কারণ এটা তার নিজের সিদ্ধান্ত। কিন্তু আমি জানতাম, আফগান জনগণের ওপর এ সিদ্ধান্তের প্রভাব পড়বে।

এদিকে পরিকল্পনার বিস্তারিত জানা না গেলেও নিরাপত্তা পরিকল্পনাটিকে তালেবান ‘পুরোপুরি অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

এক বিবৃতিতে তালেবান জানায়, এই পরিকল্পনার মধ্য দিয়ে ঘানি নিজের শোচনীয় অবস্থা ও ভুলত্রুটি ঢাকার চেষ্টা চালাচ্ছেন। জাতীয় বিশ্বাসঘাতকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। যুদ্ধ ঘোষণা, অভিযোগ উত্থাপন ও মিথ্যা তথ্য প্রদান-এর কোনো কিছুই ঘানির ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না বলেও মন্তব্য করেছে তালেবান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ