বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

করোনায় ১৩ দেশের নাগরিক বাদে বিদেশীরা পাচ্ছেন ওমরার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণরোধী টিকার সম্পূর্ণ ডোজ দেয়া সাপেক্ষে সৌদি আরবের বাইরে থেকে আসা বিদেশী যাত্রীরা ওমরা করার সুযোগ পাচ্ছেন। তবে সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা ১৩ দেশের নাগরিকদের এখনই এই সুযোগ পাচ্ছেন না।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়। দেশটিতে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় আগস্ট থেকেই ১৩ দেশ ছাড়া অন্য দেশের নাগরিকরা ওমরার সুযোগ পাচ্ছেন।

নিষেধাজ্ঞায় থাকা এই দেশগুলো হচ্ছে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, তুরস্ক, মিসর, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও আর্জেন্টিনা। দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ও বিভিন্ন ধরনের বিস্তারের কারণ জানিয়ে এর আগে সৌদি নাগরিকদের এই ১৩ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হজ ও উমরা মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম বিন সাইদ জানান, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের (জিএসিএ) নির্দেশনা মেনেই সৌদি আরবের বাইরে থেকে বিদেশী নাগরিকরা এসে ওমরা পালন করতে পারবেন।

এর আগে সৌদি আরবের অনুমোদিত করোনাভাইরাস সংক্রমণরোধী টিকার সম্পূর্ণ ডোজ দেয়া সাপেক্ষে ১ আগস্ট থেকে দেশটিতে বিদেশী পর্যটকদের ভ্রমণের অনুমতি দেয়ার ঘোষণা দেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ফাইজার, অ্যাস্ট্রাজেনকা ও মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ