শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিউনিশিয়া সঙ্কট নিয়ে সৌদি আরব ও আমিরাতের সোস্যাল মিডিয়ায় তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার রাজনৈতিক সঙ্কটকে কেন্দ্র করে সৌদি আরব ও আরব আমিরাতের সোস্যাল মিডিয়াতে তোলপাড় চলছে। বুধবার এমন সংবাদ দিয়েছে কাতারের গণমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, তিউনিশিয়ার ভয়াবহ রাজনৈতিক সঙ্কটকে কেন্দ্র করে সৌদি আরব ও আরব আমিরাতের সোস্যাল মিডিয়াতে (সামাজিক যোগাযোগ মাধ্যম) তোলপাড় চলছে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার, ইন্টাগ্রাম, ইউটিউব) এমনভাবে যুক্তি দেয়া হচ্ছে যে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে আর পার্লামেন্ট স্থগিত রেখে সঠিক কাজ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রপাগান্ডা আর মিথ্যা তথ্য দেয়ার কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরব ও আরব আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

রোববার তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ এমন নজিরবিহীনভাবে ওই পদক্ষেপগুলো নিলে টুইটারে একটি হ্যাসট্যাগ চালু করা হয়। ওই হ্যাসট্যাগে লেখা যে ‘তিউনিশিয়রা মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।’ মুসলিম ব্রাদারহুডকে সামনে এনে এ হ্যাসট্যাগ চালু করার প্রবণতা দেখা গেছে।

কিন্তু, এ বিষয়টি এখনো স্পষ্ট নয় কেন শুধুমাত্র মধ্যপ্রাচ্য অঞ্চলে কতগুলো সাধারণ মানুষের অভিমত নিয়ে টুইটারে এমন হ্যাসট্যাগ চালু করা হলো। আর যদি চালুও করা হয় এটা আসলে কাদের (কোন শাসক আর মহল) বক্তব্য। কোন মহলের ইঙ্গিতে এমন হ্যাসট্যাগ চালু করা হলো।

তবে বিশ্লেষকরা বলছেন যে মুসলিম ব্রাদারহুডবিরোধী নীতির কারণে সৌদি আরব ও আরব আমিরাতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ইঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রপাগান্ডা চালান হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ