বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

যে কারণে মাওলানা তারেক জামিলের সঙ্গে লাইভে কথা বলতে চান এই অভিনেত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

জান্নাতি হুরদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে মাওলানা তারেক জামিলকে লাইভ সেশনে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসাইন। মাওলানা তারেক জামিলের সাথে কথা বলার ক্ষেত্রে ভক্তদের সাহায্যও চেয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে নাদিয়া হুসাইনের পক্ষ থেকে মাওলানা তারেক জামিলকে পাঠানো একটি মেসেজের স্কিনশর্ট ভাইরাল হয়েছে।

স্কিনশটে দেখা গেছে, এই শোবিজ তারকা মাওলানা তারেক জামিলকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনার একটি ভিডিও দেখেছি আমি, যেখানে আপনি জান্নাতের হুরদের সম্পর্কে আলোচনা করেছেন। এই সম্পর্কে ইনস্টাগ্রামে লাইভ সেশনে আপনার থেকে আমার কিছু জানার ছিল।

নাদিয়া আরো লিখেছেন, ‘আপনরা সাথে কোন ধরণের বিতর্কে জড়ানোর মত যোগ্যতা আমার নেই, আমি শুধু কিছু প্রশ্নের স্পষ্ট উত্তর পেতে চাই’।

স্কিনশটের সাথে একটি ক্যাপশনও লিখেছেন এই অভিনেত্রী, সেখানে তিনি মাওলানা তারেক জামিলের সাথে কথা বলার ক্ষেত্রে ভক্তদের সাহায্য চেয়েছেন।

নাদিয়া হুসেন তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মাওলানা তারিক জামিলের সাথে লাইভ সেশন কথোপকথন করতে দয়া করে আমাকে সহায়তা করুন’।

No description available.

এই অভিনেত্রী পোস্টে আরো বলেন, ‘মাওলানা তারেক জামিলের সাথে কোন ধরণের বিতর্কে জড়ানোর জন্য আমি তার সাথে লাইভ সেশন করতে চাই না, আমি শুধু জান্নাতী হুরদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাই। অনুগ্রহ করে আমার এই পোস্ট শেয়ার করুন। যেন মাওলানা তারেক জামিল তার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করেন আমার জন্য’।

অভিনেত্রীর পোস্টের পর মাওলানা তারেক জামিলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ