বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আফগানিস্তানে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলেও দেশটিতে মানবিক ও কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শুক্রবার হোয়াইট হাউজের এক বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, আশরাফ ঘানির সঙ্গে ফোনালাপে এই আশ্বাস দেন বাইডেন।

ওয়াশিংটন সেনা প্রত্যাহার কার্যকর করার পর তালেবান কাবুলে আফগান সরকারের ওপর দারুণ চাপ সৃষ্টি করেছে। দেশের প্রান্তিক অঞ্চলগুলো এখন তালেবানের নিয়ন্ত্রণে, এমন প্রেক্ষাপটে বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ঘানি।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বাইডেন এবং ঘানি একমত হয়েছেন, তালেবানের বর্তমান আক্রমণ, ‘মধ্যস্ততার মাধ্যমে এই সংঘাতের একটি সমাধানের পুরোপুরি বিপরীত অবস্থান’।

বাইডেন প্রশাসন আগামী ৩১ আগস্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা ঠিক করেছে।

এপ্রিলে সেনা প্রত্যাহারের এই সময়সূচি ঘোষণা হওয়ার পর থেকে আফগানিস্তানে সংঘাত বেড়ে গেছে, তালেবান যোদ্ধারা সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ জোরদার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংসহ সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, আশরাফ ঘানিকে টেলিফোনে বাইডেন আশ্বস্ত করেন ‘একটি দীর্ঘস্থায়ী এবং ন্যায্য রাজনৈতিক সমাধানে পৌঁছাতে’ যুক্তরাষ্ট্র কূটনৈতিক সহযোগিতা চালিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে কাজ করায় এখন তালেবানের লক্ষ্যে পরিণত হওয়া কয়েক হাজার আফগান নাগরিককে বিশেষ অভিবাসন ভিসায় (এসআইভি) সেদেশ থেকে সরিয়ে আনার প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন।

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন ১০ কোটি ডলারের একটি তহবিল অনুমোদন করেন ‘অপ্রত্যাশিত জরুরি’ শরণার্থী চাহিদা মেটানোর খরচ জোগানোর জন্য।

বিবৃতিতে আরও জানানো হয়, বাইডেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার জন্য একই চাহিদা মেটাতে ২০ কোটি ডলারের আরেকটি তহবিল ছাড়ের অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে অনুবাদকের কাজ করায় আফগান নাগরিকদের লক্ষ্যে পরিণত এবং হত্যার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ