বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা আজ শনিবার ঢাকায় আসছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে জাপান।

এটি বাংলাদেশের জন্য জাপানের উপহারের প্রথম চালান। দেশটি থেকে মোট ২৯ লাখ অ্যাস্ট্রজেনকার টিকা আসবে। প্রথম চালান হিসেবে আজ আসছে ২ লাখ ৪৫ হাজার টিকা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপহারের টিকা গ্রহণ করবেন। টিকা হস্তান্তর করবেন জাপানের রাষ্ট্রদূত নাইকো ইতো নাওকি ।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই তালিকার আওতায় বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ