শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ টিকা আসছে শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা আগামীকাল শনিবার বিকেলে দেশে আসছে। টিকার বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে বলে জানা গেছে। এখনো ২য় ডোজ না পাওয়া ব্যক্তিদেরই এ টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগস্টের মধ্যে আরও ১ কোটি ২৯ লাখ টিকা দেশে পৌঁছাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই এক কোটি ২৯ লাখ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, সিনোফার্মের ৪০ লাখ এবং জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ টিকা রয়েছে। এরমধ্যে সিনোফার্মের ৪০ লাখ টিকার ১০ লাখ উপহার হিসেবে পাওয়া যাবে। বাকি ৩০ লাখ কেনা হয়েছে।

টিকার বয়সসীমা ১৮তে নামিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পর ফাইজার, মডার্না এবং সিনোফার্ম থেকেও কোভিড-১৯ এর টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। এখন দ্রুত আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা কমিয়ে আনা হবে।

এদিন সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা ভাইরাসের আরও ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ