শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

রাত থেকেই ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেসব ট্রেন যাত্রা করলে গন্তব্যে পৌঁছাতে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টার বেজে যাবে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের সেই সব ট্রেনের ট্রিপ বৃহস্পতিবার (২২ জুলাই) রাত থেকেই বন্ধ থাকবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেসব ট্রেন যাত্রা করলে ঢাকায় পৌঁছাতে শুক্রবার ভোর ৬টার বেশি বেজে যাবে, কিংবা ঢাকা থেকে ছাড়লে গন্তব্যে পৌঁছাতে শুক্রবার ভোর ৬টার বেশি সময় লেগে যায় সেসব ট্রেন বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল থেকে আজ রাতে কোনো ট্রেনই ঢাকার উদ্দেশে যাত্রা করবে না জানিয়ে তিনি আরও বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদকে উপলক্ষে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ (লকডাউন) শিথিলের পর শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে আবারও সারা দেশে দুই সপ্তাহের জন্য কঠোর বিধি-নিষেধ শুরু হতে যাচ্ছে।

এর আগে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ওই বিধিনিষেধ শিথিল একটি প্রকটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই একই প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদের একদিন পর অর্থাৎ ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত দুই সপ্তাহের জন্য আবারও কঠোর বিধিনিষেধের আওতায় থাকবে দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ