শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। প্রবাসী ভাই বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছ।

তিনি বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

শেখ হাসিনা আজ এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।

শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরও বলেন, আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ