শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মাও. মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিনের খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জামিনের খবর।

তবে কাছাকাছি নামের ময়মনসিংহের দুধ মহল মসজিদের খতিব ও স্থানীয় ইত্তেফাকুল উলামার সহ-সম্পাদক মুনজুরুল হক আজ (১৯ জুলাই) জামিনে মুক্তি পেয়েছেন।

তার জামিনকেই অনেকে  জমিয়ত মহাসচিব মাও. মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন বলে প্রচার করছেন। বিষয়টি একাধিক সূত্রে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।

জানা গেছে, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বর্তমানে হেফাজতের মামলায় কারাগারে আছেন। চলতি বছরের গত ১৫এপ্রিল ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এখনো পর্যন্ত তাঁর জামিন হয়নি।

নেটিজেনরা নিজেদের সোশ্যাল আইডি থেকে মাও. মুঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিনের খবরটি প্রচার করে গুজব ছড়াচ্ছেন বলে জানা গেছে। যা ডিজিটাল আইনে অপরাধ হিসেবে গণ্য। এই বিষয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, যারা না জেনে যাচাই ছাড়া গুজব ও মিথ্যা সংবাদ প্রচার করছে, প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ