বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

অন্যের ভূমি দখলের কোন ইচ্ছা তুরস্কের নেই: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্কের ইচ্ছা নেই অন্য কোনো দেশের ভূমি দখল করার। বরং অন্য অঞ্চলের সম্পর্ক থাকা দেশগুলোকে সহায়তার জন্যই তুরস্ক তাদের পাশে দাঁড়িয়েছে।

শুক্রবার ইস্তাম্বুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে এই কথা বলেন তিনি।

এরদোগান বলেন, 'অন্যের ভূমি, সার্বভৌমত্ব, ঐক্য বা সংহতির বিষয়ে কোনো প্রকার নীলনকশা নেই তুরস্কের।'

তিনি বলেন, তুরস্ক অন্য অঞ্চলে তার সাথে চলা ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছে।

এরদোগান আরো বলেন, লিবিয়ায় তুরস্কের সাফল্য দেশটিকে ঘিরে শুধু ভূমধ্যসাগরেই নয়, বিশ্বজুড়ে তৈরি কূটচালকে তছনছ করে দিয়েছে।

একই সাথে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫-২০ বছরে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রযাত্রা সারাবিশ্বের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সাফল্যের কাহিনী।

সূত্র: ডেইলি সাবাহ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ