বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

পাটুরিয়ায় দীর্ঘ যানজট, অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরাকে কেন্দ্র করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পারের অপেক্ষায় দুই হাজারেরও বেশি যানবাহন।

শনিবার (১৭ জুলাই) ভোরে সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে অন্তত দুই হাজারেরও বেশি যানবাহন পারের অপেক্ষায় আছে। সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় পড়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়ার ঘাট এলাকায় যানবাহনের ৪ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ সারি দেখা দিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা।

এদিকে, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে বলে জানা গেছে।

ঘাটের ব্যবস্থাপক মুহা. সালাম মিয়া জানান, যানবাহনের চাপের কথা চিন্তা করে সবগুলো ফেরি পরিচালনা করা হচ্ছে। কর্মচারী ও কর্মকর্তারা অতিরিক্ত সেবা দিয়ে যাচ্ছেন। পরিবহন এবং ছোট ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ