সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


নতুন আতঙ্ক ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই দেশে নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮০ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে নতুন ভর্তি রোগী ৮১ জন। তাদের মধ্যে ঢাকায় নতুন রোগী ৮০ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ১ জন।

আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অনেক সুস্থ হলেও, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও ৩৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন ৫ জন। স্বাস্থ্য অধিদফতরের এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি এবং এই সময়ে সর্বমোট ৮০১ জন রোগী ছাড়প্রাপ্ত হয়েছেন। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২টি মৃত্যুর তথ্য পাঠানো হলেও আইইডিসিআর মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করে একটি ডেঙ্গুজনিত মৃত্যুও শনাক্ত করতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ