বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে রাত থেকেই থেমে থেমে যানজট রয়েছে। এদিকে, বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমাংশে গাড়ি আটকে থাকায় আজ শনিবার (১৭ জুলাই) ভোর থেকে দুই বার সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাত থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ২৩ কিলোমিটার অংশে যানজট রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় গিয়ে এমন যানজট দেখা গেছে।

চালক, যাত্রী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লকডাউন শিথিল ও ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুণ। এতে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন চলাচল শুরু করেছে। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশে ২৩ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপশ্চিম হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত রয়েছে পরিবহনের ধীরগতি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী বলেন, ‌‘ঈদে ঘরমুখো মানুষ ও গরুবোঝাই যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২৩ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন।’

যানজট নিয়ন্ত্রণে মহাসড়কটিতে এক লেন বন্ধ রেখে অপর লেনে চালানো হচ্ছে যানবাহন। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে রয়েছে গাড়ি। এতে করে যারা প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তাদেরকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ