রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মাওলানা মাহমুদ হাসান গুনবি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা মাহমুদ হাসান গুনবিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাবের দাবি অনুযায়ী, রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মাওলানা মাহমুদ হাসান গুনবিকে। মাওলানা মাহমুদ হাসান গুনবিকে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা বলে দাবি করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান’।

প্রায় সপ্তাহ খানেক আগে থেকে নিখোঁজ রয়েছেন মাওলানা মাহমুদ হাসান গুনবি। তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছিল তার পরিবার।

এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

-এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ