বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ইসলামফোবিয়া: ইংল্যান্ডে মুসলিম নারী কাউন্সিলরের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ইংল্যান্ডের ইসলামফোবিয়া একটি ঘটনা সামনে এসেছে। দেশটির তৃতীয় বৃহত্তম ম্যানচেস্টারে এক মুসলিম নারী কাউন্সিলরের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে  গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া মুসলিম নারী কাউন্সিলরের নাম ওরোজ শাহ। তার নিজের বাড়ির সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এ সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির আগুন  ওরোজ শাহের বাড়ি পর্যন্ত পৌছে যায় । তবে এতে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেফতারকৃত সন্দেহভাজন অপরাধীর বয়স ২৩। সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ডেপুটি চিফ ইন্সপেক্টর বলেছেন, ঘটনাটি ইসলামফোবিয়া থেকেই  ঘটিয়েছে অপরাধীরা।

তিনি আরো বলেন, মহিলা কাউন্সিলরের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি নিন্দনীয় এবং বিদ্বেষপ্রসূত। তবে গাড়িতে আগুন দেওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কাউন্সিলের ঠিক করেছেন এটি একটি ইতিবাচক দিক।

তিনি আরও বলেন, এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত আমরা তদন্ত চালিয়ে যাব এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনবো।

সূত্র: তুর্কি উর্দু

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ