আন্দামান নওশাদ: ২০ দলীয় বিএনপি জোট তাদের প্রধানতম শরীক দল জমিয়তকে বিভিন্ন বিষয়ে বারবার অবমূল্যায়ন, ইসলামী মূল্যবোধের প্রতি অনাস্থা প্রকাশ, ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপি মহাসচিবের অবিশ্বাসের হঠকারী বিবৃতির কারণে জোট ছেড়েছি বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন সংগঠনের মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তবে জোট ত্যাগের সিদ্ধান্ত দলীয়ভাবে পরামর্শ সাপেক্ষেই হয়েছে। এটা কারো ব্যক্তিগত একার সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।
আজ বুধবার দুপুর ১.৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা জিয়াউদ্দীন-এর সভাপতিত্বে আহুত জরুরী সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা শেষে এক ফোন আলাপে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ধর্মীয় রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, সম্প্রীতি, ধর্মীয় কৃষ্টি-কালচার ও স্বকীয়তা সংরক্ষণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সােনালী ইতিহাস রয়েছে। দেশ ও জাতির যে কোন ক্রান্তিকালে জমিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌম রক্ষা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠাসহ আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়ত নিয়ােজিত। এ ধারাবাহিকতায় বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আজকের সভায় ব্যাপক আলােচনা পর্যালােচান্তে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ এক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিবাচনী ঐক্য গড়ে তােলে। এ ধারাবহিকতায় ঐক্যবদ্ধভাবে কয়েকটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু অত্যন্ত দুখের সাথে বলতে হয় যে, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, সম্প্রতি শরিক দলগুলাের সাথে পরামর্শ করে মতামত না নিয়ে তিনটি আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘােষণা করা, জোটের কোন কার্যক্রম না থাকা, বিএনপি মহাসচিবের শরীয়া আইনে বিশ্বাসী না হওয়ার বক্তব্য দেয়া, দেশব্যাপী আলেম উলামাদের (জেলজুলুমের প্রতিবাদে কার্à¦