।।মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন।।
ইউটিউবে ইসলামী ভিডিও: কত কিছুই ভিত্তিহীন ইউটিউবে কত প্রকারের ভিডিও আপলোড করা হয় তার গণনা সাধ্যের বার। নাচ-গান, নাটক-সিনেমা, রং-তামাশা ইত্যাদি পাপের রকমারি ভিডিও যেমন আছে, তেমনি আছে ওয়াজ-নসীহত, দ্বীনী আলোচনা প্রভৃতি সুশিক্ষামূলক নেকির বহু রকমের ভিডিও।
তাছাড়া জ্ঞান-বিজ্ঞান, আবিষ্কার, রান্না-রান্না, চিকিৎসা, কারিগরী শিল্প প্রভৃতি আরও কত রকমের ভিডিও। এসব ভিডিওর মধ্যে সব ভিডিওই যে বস্তুনিষ্ঠ তা কিন্তু নয়, বরং প্রচুর ভিডিও এমন আছে যা ভিত্তিহীন, কৃত্রিম।
যেগুলো এডোবি প্রিমিয়ার প্রো, এডোবি আফটার অ্যাফেক্ট প্রভৃতি সফটওয়ারের সাহায্যে অন্য কোন ভিডিও এডিট করে বা সম্পূর্ণ নতুন করে কৃত্রিমভাবে বানানো হয়। বিশেষত চিকিৎসামূলক ভিডিওগুলোতে যেসব হেলথ টিপস দেখানো হয় তার বহু কিছুই আছে ভুয়া কিংবা যা মেডিকেল সাইন্সে স্বীকৃত নয়।
আবিষ্কারমূলক ভিডিওর মধ্যেও প্রচুর এমন আছে যা ঘরে বসে উপরোক্ত সফটওয়ারগুলোর সাহায্যে বানানো কৃত্রিম ও ভুয়া, আদৌ সেগুলো বিজ্ঞানের আবিষ্কার নয়। সেগুলোর বিবরণ প্রদান করা আমার উদ্দেশ্য নয়। এ প্রবন্ধে আমার উদ্দেশ্য শুধু এটা বর্ণনা করা যে, ইসলাম ও ধর্মের আদলে যেসব ভিডিও ছাড়া হয় তার মধ্যেও প্রচুর ভিত্তিহীন ও কৃত্রিম ভিডিও রয়েছে।
তাই ইউটিউবে (তদ্রূপ অনলাইনের অন্য কোন সোশ্যাল মিডিয়ায়) প্রদর্শিত ভিডিওতে কিছু দেখলেই তা বিশ্বাস করে নিতে হবে এবং ধর্মীয় আবেগে সেটা অন্যকে শেয়ার করা আরম্ভ করে দিতে হবে এমন নয়।
তাতে ভুয়া জিনিসে বিশ্বাস স্থাপনের বোকামি হবে, ভুয়া জিনিস প্রচারের দায় বর্তাবে। ইসলাম ও ধর্মের আদলে যেসব ভিডিও ছাড়া হয় তার মধ্যে যে ভিত্তিহীন ও কৃত্রিম ভিডিও রয়েছে তার উদাহরণ প্রচুর। কয়েকটা উদাহরণ পেশ করছি।
(১) বায়তুল্লাহ শরীফে ফেরেশতা অবতরণের ভিডিও। রওযায়ে আতহারে ফেরেশতাদের সালাম করার ভিডিও ইত্যাদি। উল্লেখ্য, এসব ভিডিওতে দৃশ্য কারা কারা দেখেছে, প্রত্যক্ষদর্শী কারা তার কোন ডকুমেন্টারি বর্ণনা থাকে না, কিংবা নির্ভরযোগ্য কোন সূত্রের উল্লেখ থাকে না।
এ ধরনের ভিডিও যে ভুয়া তা স্পষ্ট এ কারণে যে, এ রকম ঘà¦