শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৯, শনাক্ত ৬৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্ত ৬১ হাজার ৫৮৯ জন। এইদিন করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এতে দেখা যায়, ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ। এদিন সবচেয়ে বেশি সীতাকুণ্ড উপজেলায় ৪১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া মিরসরাই উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩২ জন ও হাটহাজারী উপজেলায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখনই পরিস্থিতি সামাল দেওয়া না গেলে ঈদের আগেই খারাপ হতে পারে বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তাই সচেতনতা বাড়াতে জোর দেওয়ার তাগিদ তাদের।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৪৯ জন এবং উপজেলায় ২১৩ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ২ জন নগরে। করোনা সংক্রমণ উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ