বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম বিপর্যস্ত: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত কওে তুলেছে।

আজ এক বিবৃতিতে নেতুদ্বয় বলেন, করোনা মহামারির ফলে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত। লকডাউন ও শাটডাউনে সাধারণ মানুষ যখন দিশেহারা। এমতাবস্থায় ডাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়বে। নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন যাবৎ করোনা মহামারির ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণি ও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে।

তারা বলেন, চাল ও ভোজ্য তেলের বাজার লাগামহীনভাবে বেড়ে চলছে। সেইসাথে আটা, ময়দামহ অন্যান্য নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছে। মুনাফাখোর, অসৎ বাজার সিন্ডিকেট, অন্যদিকে চাতালের মালিকদের কারসাজির ফলে লাগামহীনভাবে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ঘাটতির অজুহাত দেখিয়ে তেল নিয়ে ভয়াবহ সিন্ডিকেট চলছে।

বাজার নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এতে অসৎ ব্যবসায়ীরা স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। নেতৃদ্বয় সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ