সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লকডাউনের তৃতীয় দিনে জরিমানা করা হলো প্রায় ২০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লকডাউনের তৃতীয় দিনে সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এদিন পুলিশের হাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় আড়াই শতাধিক। তিন দিনে মোট জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

শনিবার ডিএমপি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতে খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

জানা যায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন পর্যন্ত মোট ১১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

এমডব্লিউ/