সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

করোনা টিকার আওতাভুক্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের টিকার আওতায় নেয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হয়েছিলো। গতকাল বুধবার (৩০ জুন) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে টিকার নিবন্ধন প্রক্রিয়া।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ টিকা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে। তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত সকল ছাত্র-ছাত্রীর নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব, তাদের জরুরি ভিত্তিতে নিবন্ধন করে ভ্যাকসিন নেয়া নিশ্চিত করতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০-এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো ছকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সফট কপি পাঠানো হয়েছে।

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, জেলা ও উপজেলা/থানার নাম পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ