মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লকডাউনে ২৩ কোটি টাকা মানবিক সহায়তা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা রোধকল্পে লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬৪ জেলার অনুকূলে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৮ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাদ্দের শর্তানুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বরাদ্দকৃত অর্থ ইউনয়ন ওয়ারি উপ-বরাদ্দ প্রদান করবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন- চাল, ডাল, তেল, লবণ ও আলু ইত্যাদি দেওয়া হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ