মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধির কথা জানানো হয়।

এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৪ দেশ: ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ