বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপির বর্জন: ঢাকা-১৪ আসনে আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিএনপি এই আসনে নির্বাচন বর্জন করে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

জানা যায়, করোনা সংক্রমণের কারণ দেখিয়ে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

এই আসনে আগামী ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৫ জুন। মনোনয়ন বাছাই হয়েছে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ২৩ জুন। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ