বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উত্তর প্রদেশে এবার ভাঙ্গা হলো মসজিদের মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মসজিদের দু’টি মিনার ভেঙেছে অজ্ঞাত উগ্রপন্থী ব্যক্তিরা। বুধবার সকালে উত্তর প্রদেশের মথুরা জেলার ছাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ওই মিনারগুলোকে মেরামত করেছে, যাতে করে এলাকায় শান্তি বজায় থাকে।

মাথুরা এলাকার পুলিশ সুপার শিরিশ চন্দ্র বলেন, ‘মসজিদের মিনার ভাঙার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায় এবং এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। গ্রাম প্রধানের কাছ থেকে অভিযোগ পাবার পর এ ঘটনায় ছাট্টা এলাকার পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে ভারতে মুসলিমবিরোধী কর্মকাণ্ড উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান জানিয়েছে, মার্কিন সরকার ভারতে এ মুসলিম বিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের বেশ কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির ধর্মীয় স্বাধীনতা রক্ষায়।

সূত্র: মুসলিম মিরর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ