বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদুল আকসা সম্পর্কে নীরব থাকার অর্থ দখলদারিকে সমর্থন: বাহরাইনের শীর্ষ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল আকসা ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে যেসব আলেম নীরব রয়েছে তারা পরোক্ষভাবে দখলদারদের সহযোগিতা করছে। এ কথা বলেছেন বাহরাইনের প্রভাবশালী আলেম শায়েখ ঈসা কাসেম।

আজ বৃহস্পতিবার কোম শহরে সোর্ড অব কুদস, প্রতিরোধ ফ্রন্ট ও মসজিদুল আকসা রক্ষা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেছেন, পবিত্র স্থানগুলো রক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। জাহিলিয়াতের যুগের মতো আচরণ করলে চলবে না।

শেখ ঈসা কাসিম আরও বলেন, পবিত্র স্থানগুলোর অবমাননা দেখেও কোনো জাতি নীরব থাকলে তা গ্রহণযোগ্য নয়। এই নীরবতার অর্থ হলো ঈমানি দায়িত্ব পালন না করা।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলেমদেরকে প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত করতে হবে এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ইরানের পবিত্র কোম শহরে আজ ‘সোর্ড অব কুদস, প্রতিরোধ ফ্রন্ট ও মসজিদুল আকসা রক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই সম্মেলনে বক্তব্য রাখছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ