বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্ববাজারে ২ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। প্রতি ব্যারেল তেল ৭৬ ডলারে বিক্রি হয় গতকাল বুধবার। এর পেছতে দুটি কারণ থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

পার্সটুডে জানায়, তেলের দাম বৃদ্ধির এই রেকর্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ​নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুডে। ২০১৮ সালের অক্টোবরের পর এমনটি আর দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় এই জ্বালানির দাম বেড়েছে। কেননা, গত সপ্তাহে দেশটির মজুদ তেল ৭৬ লাখ ব্যারেল কমে ৪৫ কোটি ৯১ লাখে দাঁড়ায়। ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো এতটা কমলো তেলের মজুদ।

খবরে বলা হয়, দেশটিতে করোনার সংক্রমণ কমে আসায় বেড়েছে ভ্রমণের প্রবণতা। এর প্রভাবে তেলের চাহিদার সঙ্গে হু হু করে বেড়েছে দামও।

এ বিষয়ে শিকাগোর প্রাইস ফিউচার গ্রুপের বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তারা নিজেদের গাড়ি ব্যবহার করায় তেলের ব্যবহার বেড়েছে। এতে বেড়েছে তেলের দাম।

এদিকে, গত মঙ্গলবার কাতার অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তেলের দাম বাড়ার আশঙ্কা করেছিল বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো। এর একদিন পরেই যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বাড়লো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ