বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গরু চুরির অভিযোগ এনে ৩ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ভারতের ত্রিপুরার খোই জেলায় গরু চুরির অভিযোগ এসে ৩ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গত রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের সানা নিউজ।

পুলিশ সুপার কিরণ কুমারের বরাতে সানা নিউজ জানায়, রোববার ভোর ৪:৪০ মিনিটে নমনজোপুরার কয়েকজন গ্রামবাসী একটি মিনি-ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিল। তারা ছিলো মুসলিম। আগরতলার দিকে যাচ্ছিল এ গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। এরপরই তাদেরকে ধাওয়া করে উত্তর মহরানীপুর গ্রামের কাছে গাড়ি থামায় দুর্বিত্তরা।

স্থানীয়রা জানায়, ভারী অস্ত্র দিয়ে মুসলিম যুবকদের আক্রমণ করা হয়। তাদের অতর্কিত হামলায় দুইজন নিহত হয় সে জাগাতেই। অন্যজন পালিয়ে গেলেও তাকে ধরে এনে এলাপাথারি হামলা করে হত্যা করা হয়।

পুলিশ সুপার কুমার আরো জানান, পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিলে সেখান থেকে আগরতলা সরকারী মেডিকেল কলেজে নেওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তার করা হয়নি। সূত্র: সানা নিউজ ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ