বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খাশোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

মঙ্গলবার প্রকাশ হওয়া নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন বলছে, ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও স্বেচ্ছায় প্রবাসজীবন বেছে নেওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে প্যারামিলিটারি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

তবে সৌদি আরবের রাজকীয় বাহিনীর হাতে জামাল খাশোগির হত্যাকাণ্ডের খবর মার্কিন কর্মকর্তারা জানতেন কি না তার কোনো প্রমাণ মেলেনি এখনও। এ ছাড়া নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই জামাল খাশোগিকে আটক বা হত্যার নির্দেশ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন। নিজের বিয়ের কাগজপত্র আনতে তিনি সেখানে গিয়েছিলেন।

সৌদি কর্তৃপক্ষ প্রথমদিকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। পরে তারা স্বীকার করে যে, এটা একদল সৌদি দুর্বৃত্তের কাজ। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। ঝলসে দেওয়া হয় এসিডে। হত্যার প্রায় দুই বছর হতে চললেও খাশোগির মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি। এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ