বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক অনাকাঙ্খিত অযৌক্তিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সেবার মান উন্নয়ন না করে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্খিত, অযৌক্তিক। তিনি বলেন, করোনা মহামারীর কারণে জনজীবন যখন তীব্র আর্থিক সংকটে নিপতিত ও কর্মহীন হয়ে পড়ছেন, আয়-রোজগার সংকুচিত হয়ে যাচ্ছে, নতুন করে বেকার ও দারিদ্রের সংখ্যা বেড়েই চলেছে।

তখন ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্খিত, অযৌক্তিক, মৌলিক অধিকারের পরিপন্থী ও গণবিরোধী। যা নগরবাসীর জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’। করোনা মহামারীর এই দুঃসময়ে পানির দাম বৃদ্ধি করা হলে জনজীবনে বিরাজমান নাভিশ্বাস আরও বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করে সকল নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জোর দাবী জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ১৩ বছরে ১৪ বার পানির দাম প্রায় তিন গুন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তাতে নগরবাসীর ভোগান্তি কমে নাই, বরঞ্চ নাগরিক জীবনে নাভিশ্বাস উঠেছে।

২০০৯ সালে আবাসিক ও সামাজিক হোল্ডিং খাতে প্রতি হাজার লিটার ৬ দশমিক ০৪ টাকা ও অফিস ভবনসহ শিল্প ও বাণিজ্যিক সংস্থা খাতে ২০ দশমিক ১১ নির্ধারণ করে। ২০২০ সালে যথাক্রমে ১৪ দশমিক ৪৬ টাকা ও ৪০ টাকা এবং সর্বশেষ ২০২১ এর মার্চে তা বৃদ্ধি করে যথাক্রমে ১৫ দশমিক ৮ টাকা ও ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে-যা আগামী ০১ জুলাই থেকে কার্যকর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ