বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

লকডাউন অমান্য করায় নারায়ণগঞ্জে ৪ জনের কারাদণ্ড, ৯০ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় চার জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লকডাউনের প্রথম দুদিনে ৯০টি মামলায় বিধিনিষেধ অমান্যকারীদের এক লাখ ৩৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোসাম্মৎ রহিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘লকডাউন বাস্তবায়নে গত মঙ্গলবার থেকে ২০ জন ম্যাজিস্ট্রেট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছেন। যারা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া, এলাকায় যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সর্তক করা হচ্ছে।’

রহিমা আক্তার জানান, মঙ্গলবার থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যানবাহনের বিরুদ্ধে ৯০টি মামলায় এক লাখ ৩৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন অমান্য করায় একটি মার্কেট সিলগালা করে দেওয়া হয়েছে।

এ ছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করে প্রাইভেটকারে যাত্রী পরিবহন করার অপরাধে চার গাড়ি চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লকডাউনের পুরো সময়জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এডিএম মোসাম্মৎ রহিমা আক্তার আরও বলেন, ‘নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ যাতে বাড়তে না পারে, সেজন্য নারায়ণগঞ্জে প্রবেশ ও বের হওয়ার সবগুলো রাস্তায় চেকপোস্ট বসিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমণ হার ১০ দশমিক ০৮ শতাংশ।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ