বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলল স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান লকডাউন ও বিধিনিষেধ মানাতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়া অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে এ অনুরোধ করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, ‘দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এর বিস্তার ছড়িয়ে পড়ছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে, আশঙ্কাজনকহারে বাড়ছে মৃত্যু। বিদ্যমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য ঢাকার চারপাশে কঠোর লকডাউন দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘সংক্রমণ কমিয়ে আনার জন্য চলমান লকডাউন ও বিধিনিষেধকে কঠোরভাবে মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে কঠোর হতে অনুরোধ করা হলো।’

অধ্যাপক রোবেদ আমিন আরও বলেন, ‘সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা করা, হাসপাতালের প্রস্তুতি নিতে সুযোগ দেওয়া এবং মৃত্যু কমিয়ে আনার জন্য সকলকে এ সহযোগিতা করতে হবে।’ একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। এর ব্যত্যয় হলে বর্তমান পরিস্থিতি আরও শোচনীয় অবস্থায় চলে যাওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের। ২২ জুন সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন। ২১ জুন সংক্রমিত হয়েছিলেন ৪ হাজার ৬৩৬ জন, যা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর দেশে করোনায় এ পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন এবং মোট মারা গেছেন ১৩ হাজার ৭৮৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ